কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনস্থ নগরীর ষোলশহর থেকে শুরু ২ নং গেইটে এসে শেষ হয়।

র‍্যালিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ফ্যাকাল্টির ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবি