টঙ্গীর রেলগেট এলাকায় একটি কারখানার বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে এ পর্যন্ত অন্তত ৮জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ১৯টি ইউনিট।

শনিবার সকাল ৬টার দিকে বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ টঙ্গী জেনারেল হাসপাতালে রয়েছে।

 

 

এম এ