লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আল ফারাহ দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র রমিজ উদ্দিন নিহত হয়েছেন।
নিহত রমিজ উদ্দিন উপজেলার চরলরেন্স গ্রামের আবদুস সহিদের ছেলে। রবিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দুপুরে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাক্টর রমিজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





