গত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে বৈধ উপায়ে কোনো স্বর্ণ আমদানি করা হয়নি তাই আমদানিকৃত স্বর্ণ থেকে সরকারের কোনো প্রকার রাজস্ব আয়ও হয়নি বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার (২৪ জুন) দুপুরে দশম জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত এম এ হান্নানের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে স্বর্ণ আমদানি করার সুযোগ রয়েছে।
বিগত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে স্বর্ণ আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেনি। তাই গত পাঁচ বছরে বৈধ উপায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোনো ধরনের স্বর্ণ আমদানি করা হয়নি।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যক ভিত্তিতে স্বর্ণ আমদানি করার সুযোগ রয়েছে বলে সংসদকে মন্ত্রী জানান।
ইআর





