গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরো চারজনআহত হয়েছেন।

রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ হাসপাতালে ও অন্যদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাওনা মহাসড়ক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকামুখী মুরগীর খাবারবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দু’জন ও স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।এ ঘটনায় আহত চারজন পথচারি, না ট্রাকের কেউ, তা শনাক্ত করা যায়নি বলে জানান হেলালুল ইসলাম।

ওসি হেলাল আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি ও লাশগুলো উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এআর