অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন; বালিয়াডাঙ্গী উপজেলার বিহারীপাড়া গ্রামের ভুট্টু (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট গ্রামের রিপন (৪৫) ও এনামুল (২৫)।
৩০ বিজিবি’র গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতীয় পুলিশ তাদের নাগরভিটা সীমান্তের ৩৭৯ নং পিলারের ওপারে ভারতীয় ধরমপুর গ্রামে আটক করে এবং জেলহাজতে পাঠায়।
কেএইচ





