বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, আদর্শের সামনে টিকতে না পেরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে কুটকৌশল এবং ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে সরকার। অসীম ধৈর্য্য ও সাহসিকতার সাথে অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

আজ সোমবার ছাত্রশিবির চাঁদপুর শহর ও জেলা আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াওসমাবেশেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।

সেক্রেটারী জেনারেল বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণে অবৈধ সরকার পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।কিন্তু দেশ-বিদেশী অপশক্তি ও নাস্তিকদের সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে সর্বগ্রাসী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

আদর্শের রাজনীতির কাছে পরাজিত হয়ে কাপুরুষাচিত ভাবে একদিকে রাষ্ট্রীয় শক্তিকে অপব্যবহার করে বিচারের নামে অবিচার, হত্যা, গুম, গ্রেপ্তার, নির্যাতন করছে বলেও জানান তিনি।

তিনি থানা দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নিয়মতান্ত্রিক দৃঢ় আন্দোলন সরকারের অপকৌশল ভেস্তে দিয়েছে।

এছাড়া নেতাদের সাবধান করে তিনি বলেন,অপশক্তির দেশ ও ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্রে ফাঁদে পা দেয়া যাবেনা।

ইআর