মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্তবিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন, মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাশিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রাজন, মহম্মদপুরের জামায়াত নেতা মাহবুবুর রহমান,

রাজাপুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি তৌহিদুর রহমান, রাজাপুর ইউনিয়ন শিবির সভাপতি ইমদাদুল ইসলাম, শ্রীপুর উপজেলা দারিয়াপুর ইউনিয়ন যুবদলের প্রাক্তন সভাপতি মিজানুর রহমান।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান,হরতালে নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।

এর মধ্যে ১১ জন বিএনপি ও চারজন জামায়াত নেতাকর্মী রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হবে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর