ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের হাটখোলা জামে মসজিদে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  নতুনবাজার এলাকার পৌর ভবনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুস।

এতে সর্বস্তরের মানুষসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে হাটখোলা জামে মসজিদে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন ও বায়তুল মোকাদ্দেস মুক্তর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ