নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই জন আহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান আশরাফ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সস্পাদক রাশেদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে এদিন দুপুরে আশরাফ গ্রুপের লোকেরা রাশেদ গ্রুপের মো. সজলসহ দুই কর্মীকে পিটিয়ে আহত করে।

পরে বিকালে আশরাফুজ্জামানের বাড়িঘর ভাংচুর করে রাশেদ গ্রুপের লোকেরা।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমকে