সোমবারের হরতালে হজযাত্রীদের যানবাহন, খাওয়ার হোটেল, ওষুধের দোকান, ফায়ার ব্রিগেট, অ্যাম্বুলেন্স, সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের ব্যবহারিত যানবাহন ও লাশ বহনকারী গাড়িসমূহ হরতালের আওতামুক্ত থাকবে।
২০ দলীয় জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





