প্রশান্তি আর পবিত্রতায় ছেয়ে যাক সকলের অন্তর, সামর্থ্য হোক রমজানের মাহাত্ম্য ও বিশুদ্ধতায় নিজেকে ধুয়ে নেবার। হিংসা বিদ্বেষ ভূলে কাঁধেকাঁধ মিলিয়ে আল্লাহ্'র নিয়ামতে পুলকিত হবার। সাধ্যের জাল বুনে যথাসাধ্য ডোনেশনে পবিত্র রমজানে পথশিশুদের সাথে ইফতারি স্বাদ গ্রহণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন প্রযন্ম প্রয়াস।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ( আইইবি) রমনাতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলি আমিনুর রশিদ চৌধুরী মাসুদ ও ঢাকা কলেজ বাংলা বিভাগের প্রভাষক রাশেদ চৌধুরী।

আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মানা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রযন্ম প্রয়াসের সভাপতি হাবিবুল্লাহ মিরাজ ।

ইফতার অনুষ্ঠানে প্রায় ৫০ জন পথশিশু অংশনেয়। তখন অনুষ্ঠানস্থল পথশিশুদের মিলন মেলায় পরিনত হয়।

এমবি