চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৭২ পিস ইয়াবা, ৭৬ লিটার চোলাই মদ ও ২৬ পুরিয়া গাজা উদ্ধার করা হয়।
বুধবার রাতভর এ অভিযান চালায় তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে নিয়মিত মামলায় ১৫ জন এবং ৬৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
এআই





