নিখোঁজের আট দিন পর ঝিনাইদহ শহরের হামদহ থেকে আব্দুল মান্নান নামে এক ফল ব্যবসায়ীকে উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ভোরে হামদহে তার বাসভবন এলাকায় স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে স্বজেনরা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
গত ৯ জুলাই রাত ১২টার দিকে ঝিনাইদহ শহরের ফল ব্যবসায়ী আব্দুল মান্নান রিকশা যোগে বাড়ি ফেরার পথে মডেল স্কুলের সামনে থেকে তিনি নিখোঁজ হয়। এরপর তার স্ত্রী পারভীন আক্তার থানায় জিডি করেন।
ঝিনাইদহ সদর থানার এসআই ইয়াসিন আলী জানান, ৯ তারিখ রাতে ব্যবসায়ী আব্দুল মান্নান নিখোঁজ হয়েছে এমন জিডি থানায় এন্ট্রি করা হয়। বৃহস্পতিবার ভোররাতে তাকে হামদহ এলাকা থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি কী কারণে এবং কীভাবে নিখোঁজ হয়েছে তা এখনো জানা যায়নি।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





