ছয়টি মাথার খুলি ও শতাধিক কংকালসহ তিন যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কঙ্কালগুলো কবর থেকে চুরি করে পাচার করার সময় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।
আকরা হলো-সোহেল (২৬), আব্দুল লতিফ (২৮) ও নাজিম উদ্দিন (২৮)। তারা সদর উপজেলার অষ্টধর গ্রামে বসবাস করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, একটি চক্র র্দীঘদিন ধরে কবর থেকে কংকাল চুরি করে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





