দিনাজপুর সদর উপজেলার দরবারপুর এলাকায় সাড়ে ২৮ কেজি গাঁজাসহ শাহ জামান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়। শাহ জামান সদর উপজেলার দরবারপুর গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক খালিদ হাসান আটকের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সাড়ে ২৮ কেজি গাঁজাসহ শাহ জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে দিনাজপুর কোতয়ালী থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





