বান্দরবানের লামা উপজেলায় সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফাসিয়াখালীর কুমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দালালরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য ফাসিয়াখালীর কুমারী এলাকার একটি নির্জন জায়গায় ওই ১৮ জনকে জড়ো করে। গোপন সংবাদের ভিত্তিতে লামা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরা সবাই নরসিংদী ও নারয়ণগঞ্জের বাসিন্দা। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পাঠানো হবে বলে জানান ওসি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ