কুষ্টিয়ায় অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের পৃথক দু’টি বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ও মজমপুর গেট থেকে বিএনপির নেতাকর্মীরা পৃথক দু’টি মিছিল বের করার চেষ্টা করলে দুই স্থানেই বাধা দেয় পুলিশ।

এদিকে অবরোধে নাশকতার আশঙ্কায় ভেড়ামারা থানা পুলিশ ৫ বিএনপি কর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলো- উপজেলার ধরমপুর উত্তর ভবানীপুর এলাকার সাইফুল উদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম জ্যোতি (২৪), রবিউল ইসলামের ছেলে রুহুল আমিন নিশান (২৫), মৃত মোয়াজ্জেমের ছেলে রিন্টু (৩২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় ভেড়ামারা থানায় আটককৃত বিএনপির ৫ কর্মীকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।

এদিকে অবরোধে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএইচ