সারাদেশে আজ (১৯ নভেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০।
‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ -এই প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ উদযাপিত হবে।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর মিরপুর-১০ এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এই সপ্তাহের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: শহিদুজ্জামান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন উপস্থিত থাকবেন।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাণী দিয়েছেন।
এমবি





