সন্ত্রাসী ও চাঁদাবাজের অভিযোগে দায়ের করা মামলায় খুলনার পাইকগাছা উপজেলার হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ নভেম্বর পাইকগাছা উপজেলার গড়ের আবাদ গ্রামে জমি-জমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হাসেম ও তার সন্ত্রাসী দলবল নিয়ে আক্রমণ চালিয়ে মিজানুর রহমানকে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
আহত মিজান এখন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছে। ভিকটিমের ভাই এমদাদুল হক বাদী হয়ে আবুল হাসেম ও তার বাহিনীর নামে মামলা করে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) পাইকগাছা থানার এস. এই. গৌতমের নেতৃত্বে অভিযান চালিয়ে মামলার ১ নাম্বার আসামী হাসেম আলীকে গ্রেফতার করে পুলিশ। আসামী এখন থানা হাজতে বন্দী আছে। তার উপরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে আরো বলা হয়, এলাকার সাধারণ জনগণ তার হাতে জিম্মি। এলাকার জনগণ তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পাই না। সে গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকার জনগন তার উপযুক্ত শাস্তির পাশাপাশি তার সন্ত্রাসী বাহিনীকেও গ্রেফতার দাবি জানিয়েছে।
এমএনজে





