নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বর্পা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশের এসআই খায়রুল জানান, সকালে বর্পা এলাকায় কাচপুরগামী ট্রাক ও বুলতাগামী টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। আহত হন আরো একজন।

নিহতদের মধ্যে এক শিশু ও দুইজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এআর, জেএ