কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত হয়, তার মধ্যে ২জন গুরুতর আবস্থায় চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে হয়।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে লাকসামের ছেঁচড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/