ফেনীতে ৪৫টি মালবাহী গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের তাকিয়া ও ইসলামপুর রোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭/৮ জনের একদল দুর্বৃত্ত রামপুর এলাকার তাকিয়া, ইসলামপুর রোড় ও পায়খানা গলিতে থেমে থাকা মালবোঝাই ট্রাক-পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাসহ ৪৫টি গাড়ি ভাঙচুর করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়। শতশত মানুষের সামনে এমন ন্যাক্কারজনক ভাঙচুরে অবাক ছিল নিরীহ মানুষ।

খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর স্থানীয় এসএসকে রোডের ইনচার্জ এসআই কামাল হোসেন উপস্থিত হয়। তিনি জানান, ভাঙচুরের সময় পুলিশ খবর পায়নি। এই ঘটনায় তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক হারুন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

কেএইচ