গাজীপুরে যাত্রীবাহী বাসসহ ৩ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান।
বুধবার সকাল থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এতে বাসের বেশকিছু সিট পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে বেলা ১১টার দিকে শহরের হাড়িনাল এলাকায় একটি প্রাইভেটকার ও সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
জেআই





