সিলেটে যাত্রীবাহী বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও তারা ভাংচুর করেছে ওষুধ কোম্পানির গাড়ি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলার পৃথকস্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে (চট্ট মেট্টো-জ-১১-০৯৪৪) আগুন দেয় দুর্বৃত্তরা।
এরআগে রাত ৯টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান (সিলেট-ম-১১-০২১৮) ভাঙচুর করেছে। তবে পৃথক ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মুক্তাদির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয় ঘটনায় মামলা দায়ের করা হবে।
এমকে





