টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে নিহতদের সবার বাড়ি দিনাজপুরে।

কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

জেড