ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে লেগুনার ধাক্কায় অজ্ঞাত (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) সন্ধ্যা পোনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা জানান, জগন্নাথ হলের সামনে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী ওসমান গনি জানান, ঢাবির জগনাথ হলের সামনে লেগুনার ধাক্কায় আহত হয় পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আলী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক লেগুনা ও চালক আটক করা হয়েছে।

মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এমই