চাঁদপুরে পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার হরতাল শনিবার শুরু হচ্ছে। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি ও জামায়াত পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করে।

জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম গত মঙ্গলবার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুসারে জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়।

অপরদিকে রোববার জেলা জামায়াত থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনে নেতাকর্মী ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজীকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত হরতালের ডাক দিয়েছে।

জেলা সহকারী পুলিশ সুপার আবু হানিফ জানান, হরতাল প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দেবে।

কেএইচ