জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণ দেয়ার সময় হঠাৎ তার আওয়াজ থেমে গেল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ষোড়শ সংশধোনীর বিষয় আলোচনা কালে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়।
এরশাদ সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয় নিজের বক্তব্য দিচ্ছিলেন। যখন তিনি বললেন, আমরা ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করি, তখনই শব্দ (সাউন্ড) বন্ধ হয়ে গেল।
এরপর স্পিকার কথা বলার চেষ্টা করলেও সাউন্ড সিস্টেম ঠিক হয়নি। পরে সংসদে উপস্থিত সদস্যরা একদিকে বার বার তাকান। কিন্তু সাউন্ড সিস্টেম ঠিক হয়নি। ৮ টা ২৯ মিনিটে এই সমস্যা দেখা দেয়। ৮টা ৪৩ মিনিট পর্যন্তও (এই রিপোর্ট লেখা পর্যন্ত) সেটি ঠিক হয়নি।
দীর্ঘ বিরতির পর সংসদের কার্যক্রম শুরু হলেও শব্দ ঠিক মতো শোনা যায়নি। প্রায় এক ঘণ্টা পর টেলিভিশনে ঠিক মতো শব্দ শোনা যাচ্ছিল।
উল্লেখ্য, এদিন সচিবালয়ও চার ঘণ্টার মতো বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





