চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এক গৃহবধু আত্মহত্যা করেছে। গৃহবধুর নাম আঁখি দেবনাথ(২০) বলে জানা যায়।

বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

শেরশাহ কলোনীর মাঠের পাশে শফি কলোনীর বাসিন্দা ডালিম দেবনাথের স্ত্রী আঁখি দেবনাথ। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির নায়েক মো.হামিদ বলেন, বাসায় রশি দিয়ে গলায় ফাঁস দেয় আঁখি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত কিচিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ