নাশকতার আশংকায় সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন দলের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এদিকে হরতালের কারণে দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাস, নসিমন, করিমন, পিকআপসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে জেলার কোথাও কোনো মিছিল-মিটিং বা সমাবেশের খবর পাওয়া যায়নি।
নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





