গ্রেফতারের সময় পাওয়া বই পুস্তক ও নথি যাচাই করে রাষ্ট্রদ্রোহী কিছু পেলে পেলে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে বলে জানিয়েছেন, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, 'উদ্ধারকৃত বই ও নথিপত্রে অনুসন্ধান শেষে প্রমাণ পেলে আটককৃতদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে।'

আদালতে আটককৃতদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবী থানার মিরপুর ১১ নম্বর এলাকার একটি বাসা থেকে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জন আটক হন। আটককৃতদের মধ্যে রয়েছেন- রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এআই