জামিনে পেয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এমদাদ উল্লহ (৩০) জেল গেটে আবার আটক হয়েছেন ।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশ এমদাদ উল্লাহকে জেল গেইট থেকে আটক করেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম কারাগার সূত্র জানায়, একাধিক মামলায় জামিন লাভের পর জামিনের কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহকে দুপুর আড়াইটার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, এমদাদ উল্লাহকে চট্টগ্রাম কারাফটক থেকে আটক করা হয়েছে। তবে তাকে এখনো নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
এমএম





