সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে গণজাগরণ মঞ্চ।
খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক আবু দাউদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মংসাথোয়াই চৌধুরী।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





