নানা কর্ম সূচির মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় আইন গত সহায়তা দিবস পালন হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় সার্কিট হাউস প্রাঙ্গন হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে কোট চত্বরে গিয়ে শেষ হয় ।

এ সময় জেলা দায়রা জজ মু.আরিফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল সহিদ, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট নাসিম রেজা, নারী শিশÍ ট্রাইবুনালের বিচারক ও. এইচ. এম. ইলিয়াস হোসাইন, ডিজি মোস্তাফিজুর রহমান, আইনজীবি বারের সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন মিন্টু, আইনজীবি বারের সেক্রেটারী সাইদুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

র‌্যালি শেষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সভা শেষে জেলার শ্রেষ্ট ২জন আইনজীবি রওশন আকতার ও আমিনুল ইসলামকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া র‌্যালিতে সরকারীবেসরকারী এনজিও কর্মকতা কর্মচারী রাজনৈতিক ও সমাজিক অঙ্গনের ব্যাক্তি বর্গ অংশ গ্রহন করেন।

এদিকে এ দিবস উপলক্ষে জেলা জজ প্রঙ্গনে সেচ্ছায় রক্ত দান, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে একটি দেওয়াল প্রত্রিকা প্রকাশিত হবে বলে আয়োজক সুত্রে নিশ্চিত করেছে।

এসএইচ