অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের খুলশী থানার ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৫২ জন যুবক যুবতীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছে।
বুধবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালান করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল ও গেস্ট হাউস থেকে যাচাই বাছাই শেষে ৫২জন যুবক যুবতীকে আটক করা হয়। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন নারী রয়েছে। তাদের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেএইচ





