স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। হাত্যাকারীদের শনাক্ত করে অচিরেই গ্রেফতার করা হবে।

শনিবার ফার্মগেটে আডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার আগেই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

কেএইচ