ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সকালে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হবে।
ওএফ





