দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা।

রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ১৬৫টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ১৩৬টি, বিএনপি মনোনীত প্রার্থীরা ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৮টি তে জয় পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে।

নির্বাচনী সহিংসতায় সন্দ্বীপ, কেরানীগঞ্জ, যশোর ও জামালপুরে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রথম দফার ইউপি নির্বাচনে ৭১২টির মধ্যে ৬৮৯ ইউনিয়নের প্রাপ্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী ৫৪১টি, বিএনপি (ধানের শীষ) প্রার্থী ৪৩টি ও জাতীয় পার্টি (লাঙ্গল) ৪টি তে বিজয়ী হন।

ওই নির্বাচনেও ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ২৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

ওএফ