নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার বড়ালু পাড়াগাঁও, গোলাকান্দাইল নাগেরবাগ ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বড়ালু পাড়াগাঁও এলাকার আব্দুল বারেকের ছেলে আখের আলী (২৮), মুনসুর আলীর ছেলে আল-আমিন খন্দকার (২৭), রফিজ খন্দকারের ছেলে বেলায়েত হোসেন (২৬), গোলাকান্দাইল নাগেরবাগ এলাকার মৃত মোহন খানের ছেলে আব্দুল হাকিম (৩৩) ও চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের রুহুল আমিনের ছেলে আলতাফ হোসেন (২৪)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আখের আলী, আল-আমিন খন্দকার ও বেলায়েত হোসেনকে, গোলাকান্দাইল নাগেরবাগ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুল হাকিমকে এবং পুনর্বাসন কেন্দ্র থেকে ১০ পিস ইয়াবাসহ আলতাফ হোসেনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





