জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার এবং এর কার্যক্রম অধিকতর সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি, র্যাব, বিজিবি ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





