নাটোরে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় নাটোর ও বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের নাটোর সদরের সৈয়দ মোড়ে একটি পিকআপ ভ্যান (দিনাজপুর ম-০২-০০২৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী পটুয়াখালি জেলার মাদারগুনিয়া এলাকার আব্দুল লতিফ মৃধা (৫৫) মারা যান। নিহত আব্দুল লতিফ মৃধা রাজশাহীর একটি বেসরকারী ব্যাংকে কর্মরত বলে জানা গেছে।
এদিকে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আম বোঝাই ট্রাক (যশোর ট-১১-০৯৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই চালক মারা যায়।
ট্রাক চালকের পরিচয় পাওয়া না যায়নি। তবে গুরুতর আহত ট্রাকের হেলপার চুয়াডাঙ্গা জেলার মাধবপুর এলাকার রানাকে উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
জেডআই





