সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্রখালিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র আবু রাহায়ন (৯) নিহত হয়েছে। নিহত স্কুলছাত্র হলেন ভদ্রখালি গ্রামের বাসার সরদারের ছেলে।

শনিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। আবু রাহান ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমদাদ শেখ বলেন, আবু রাহায়ন সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের ভদ্রখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

কেএইচ