চট্টগ্রামের সন্তান দ্য আর্ট প্রেস ও বইঘর এর প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মাদ শফি(৮১) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ভোর পৌণে পাঁচটায় ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুম সৈয়দ মোহাম্মাদ শফি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকির শ্বশুর।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে তাদের ক্যান্টনমেন্টের বাসায় যান এবং পরিবারের শোকগ্রস্ত সদস্যদের সাথে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
কেএ





