গাজীপুরে অশ্লীল পোস্টার লাগানোর অপরাধে গাজীপুরের দুইটি সিনেমা হলকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারী কমিশনার বিজেন ব্যানার্জী জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশের নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন ও অশ্লীল পোস্টার অপসারণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ‘ঝুমুর সিনেমা হল’ ও ‘নন্দিতা সিনেমা হল’ মালিককে অশ্লীল পোস্টার লাগানোর অপরাধে ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে প্রত্যেক সিনেমা হল মালিককে দশ হাজার টাকা করে জরিমানা করেন।
কেএইচ





