ট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের বেঙ্গুরা ৩৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বেঙ্গুরা এলাকার মো. ইউছুপ (৫২), আবদুর রশিদ (৭৪), নুরুল আবচার (৫৪), আনোয়ার (৩০) এবং মমতাজ মেম্বার (৩৫। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভোট গ্রহণের শুরুতে চরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সকাল সাড়ে ৮টা থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিদুয়ানুল হক।

এমআর