শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক বিজয় কুমারকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার সকাল ৯টায় বিমানবন্দরের গ্রীন সিগনাল থেকে তাকে আটক করা হয়।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানের যাত্রী বিজয় কুমারের দেহ তল্লাসি করে এক কেজি স্বর্ণ পাওয়া যায়। তাকে আটক করা হয়েছে।
আটক বিজয় কুমার ভারতীয় নাগরিক জানিয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেএইচ





