চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার দাউদনগর বাজার এলাকায় বিটি ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল আখতার জানান, সিলেটগামী মালবাহী বিটি ট্রেনের চারটি চাকা দাউদনগর বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
এফএফ





