চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার বিটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পুলিশ ১৪ শিক্ষার্থীকে আটক করেছে।

পুলিশের দাবি, রোববার সন্ধ্যার দিকে আটক ওই ১৪ শিক্ষার্থীর সবাই ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কেরানীহাট এলাকার জামায়াত-শিবির নিয়ন্ত্রিত বিটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযানে কোচিং সেন্টার থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। যাছাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এআর