যশোরের বেনাপোল থেকে ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বেনাপোলের রাজাপুর থেকে বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় পণ্যগুলো উদ্ধার করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চশমা, ইমিটেশন জুয়েলারি চেন, সিটি গোল্ডের চুড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। বেনাপোল কাস্টমসে উদ্ধার করা পণ্য জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জেআই





